ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৪,  9:38 PM

news image

বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের ট্যাঙ্কি বিস্ফোরণের ৪ জনের মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. ইমরান (৩২), মো. সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মো. মনির (২৮) যাদের সকলের বাড়ি নীলফামারী সৈয়দপুরের অফিসার্স কলোনীতে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে নিহত চারজনের এই নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে জানা যায়, শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভিতরে প্রবেশ করলে তাৎক্ষণিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ট্যাংকটির ওপরে চারজন ও ও নিচে ৩ জন কাজ করছিলেন বলে জানা যায়। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম