ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৪,  10:52 AM

news image

বগুড়ার শেরপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।  শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে। মৃত দুইজন হলেন-শেরপুর উপজেলার জয়লা আলাদী গ্রামের মোল্লা বক্সের ছেলে জাহিদুল ইসলাম (১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে মোরছালিন (১৩)। জাহিদুল ইসলাম কল্যাণী উচ্চ বিদ্যালয়ের ৮ম এবং মোরছালিন খানুপর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। আহতরা হলো, জয়লা আলাদী গ্রামের রাসেল (১০), মেরাজুল (১১), রানা (১৮), রুস্তম (১২), সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০)। স্থানীয় লোকজন জানান, জয়লা আলাদী মাঠে বিকেলে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জাহিদুল ইসলাম ও মোরছালিন নামের দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম