ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৩,  9:00 PM

news image

বগুড়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বড়মহর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে। আইএসপিআর এক গণমাধ্যমকে জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম