ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ইদুল আযহার নামাজের প্রস্তুতি সম্পন্ন; জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ৫ ট্রেন বিলম্বে চরম ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রা: নৌপথে ভিড় বাড়ছে ঘরমুখী মানুষের

বগুড়ায় পেট্রোল পাম্পের ম্যানেজারকে হত্যা, আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:05 AM

news image

বগুড়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেনকে (৩০) হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। জানা যায়, শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবালকে হত্যার এ ঘটনা ঘটে। পরের দিন রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ বিষয়ে বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারের পর রাকিবুল স্বীকার করেছেন, সে শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন।  তিনি আরও বলেন, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেছেন রাকিবুল। এদিকে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাতে শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে। পরে তার মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ফিলিং স্টেশন থেকে হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম