ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৩,  4:47 PM

news image

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া তিনটার দিকে আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ট্রাক চালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া,  চালকের সহকারী জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম, নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম ও  ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক। এসব তথ্য নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব দিকে খাড়ীর ব্রিজের পাশে একটি নষ্ট বড় ট্রাক নওগাঁগামী মুখ করে দাঁড়িয়েছিল। ওই ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাক চালক ও মালিক মোস্তাক আলী। এসময়  ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এতে মোস্তাক ও সাইফুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়। তিনি আরও জানান, দুই ট্রাক জব্দ করা হয়েছে। মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম