ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফ্ল্যাট বাসায় সাবেক এনজিও কর্মকর্তাকে গলাকেটে হত্যা

#

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায নামে সাবেক এনজিও কর্মকর্তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত উৎপল রায় এনজিও সংস্থা সেভ দ্যা চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক। তার দুই ছেলের মধ্যে এক ছেলে প্রবাসে থাকেন। আরেক ছেলে পেশায় চিকিৎসক। স্ত্রী বিয়োগের পর ছেলের সঙ্গে ওই ফ্ল্যাটে তিনি থাকতেন। নিহতের ছেলে জানান, বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজা ভেতর থেকে লক করা দেখতে পান। পরে পাশের ফ্ল্যাটে লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার গলাকাটা লাশ পড়ে আছে। এছাড়া আলমিরা থেকে মৃত মায়ের রেখে যাওয়া প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম