ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ফ্ল্যাটে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  5:02 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসা থেকে জুয়েল মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল মোল্লা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার ইফতারির পর পর সংবাদ শুনে ৪০ নম্বর যাত্রাবাড়ী বাসার পঞ্চম তলা ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে জুয়েল মোল্লার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন জানিয়ে নুর মোহাম্মদ বলেন, ‘দুপুরের দিকে তাদের মধ্যে কথা হয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, দুপুরের পর থেকে ইফতারের আগে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়েছেন।’ স্বজনদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাজধানী সুপার মার্কেটে তার কাপড়ের দোকান ছিল। ব্যবসায় লস করে মানুসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ ছাড়া আরও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্তের পর এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম