ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

ফ্লোরিডায় সাগরে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত, অত্যন্ত নিচ দিয়ে উড়ছিল হেলিকপ্টারটি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৬,  10:57 AM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিস্কেন উপসাগরে চলতি মাসের শুরুতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। গত বুধবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, হেলিকপ্টারটি এতটাই নিচ দিয়ে উড়ছিল যে বাঁক নেওয়ার সময় সেটি পানিতে ধাক্কা খায়।


মিয়ামি-ডেড শেরিফের দপ্তর জানিয়েছে, গত ৪ নভেম্বর রবিনসন আর-৪৪ টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সে সময় হেলিকপ্টারটি তীর থেকে দূরে একটি মোটরচালিত দ্রুতগতির নৌযানের ভিডিও ধারণের কাজে নিয়োজিত ছিল। দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হন এবং ভেতরে থাকা একজন আলোকচিত্রী ও একজন ভিডিওগ্রাফার আহত হন।


এনটিএসবির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি পানির উপরিভাগের ‘অত্যন্ত’ কাছ দিয়ে নিচু উচ্চতায় বাঁক নিচ্ছিল। ছবি ও ভিডিও ধারণের সুবিধার জন্য হেলিকপ্টারটির কয়েকটি দরজা খুলে রাখা হয়েছিল। একপর্যায়ে বাঁক নেওয়ার সময় হেলিকপ্টারের পাখা পানিতে লেগে যায় এবং সেটি বিধ্বস্ত হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোকচিত্রী তদন্তকারীদের জানিয়েছেন, হেলিকপ্টারটি নিচু হয়ে নৌযানের ডান পাশের সমান্তরালে উড়ছিল। এরপর একটি ‘ভালো শট’ নেওয়ার জন্য হেলিকপ্টারটি ঘুরে নৌযানটির সামনে চলে যায়। তখন ভিডিওগ্রাফার দেখতে পান যে হেলিকপ্টারটির পাখা পানিতে আঘাত করেছে।


টেলিভিশন সংবাদের ভিডিওতে হেলিকপ্টারটিকে পানির নিচে উল্টো অবস্থায় দেখা যায়। 


শেরিফ রোজি কর্ডেরো-স্টাটজ জানিয়েছেন, কাছাকাছি থাকা নৌযানের প্রত্যক্ষদর্শীরা জরুরি সাহায্য চেয়ে ফোন করেন এবং এক সহৃদয় ব্যক্তি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের একজনকে সাহায্যের চেষ্টা করেন। এ দুর্ঘটনায় স্থানীয় বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকর্মীদের পাশাপাশি ইউএস কোস্ট গার্ড ও ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সদস্যরা দ্রুত উদ্ধারকাজে যোগ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম