ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

ফ্রিতে মুভি ডাউনলোড করে বিপদ ডেকে আনছেন না তো

#

আইটি ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

অনেকেই আছেন সিনেমা দেখতে খুব ভালোবাসেন। সময়ের অভাবে সেজন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে অবৈধভাবে সিনেমা ডাউনলোড করেন। এছাড়া অন্যনায় অনেক সিনেমা ও ওয়েব সিরিজ এভাবে ডাউনলোড করেন। কিন্তু এভাবে ফ্রি সিনেমা ডাউনলোড করতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো?

সম্প্রতি একটি নতুন ভাইরাসের কথা শোনা যাচ্ছে। ‘পিকলাইট’ নামের সেই ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশেষত যারা বেআইনি ওয়েবসাইট থেকে ছবি/ভিডিও ডাউনলোড করতে চান। আর সেই ভাইরাস একবার ঢুকে পড়লেই উইন্ডোজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘পিকলাইট’ নামের সেই ভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানিয়ে ব্যবহারকারীদের সতর্ক করছে গুগল। 

গুগলের সাইবার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকলাইট একটি নতুন ও ভয়ঙ্কর ম্যালওয়্যার। এটি একবার ইনস্টল হয়ে গেলে কম্পিউটারের মেমরির সম্পূর্ণ দখল নিয়ে নিতে পারে। কিন্তু হার্ড ড্রাইভে তার কোনও চিহ্ন থাকে না। ফলে কারো সন্দেহ হলেও সেই ম্যালওয়্যারের অস্তিত্ব প্রমাণ করা মোটেই সহজ নয়।

প্রযুক্তি বিশেশজ্ঞদের মতে, এই ম্যালওয়্যার তৈরিই করা হয়েছে উইন্ডোজ সিস্টেম দখল করে তার মধ্যে লুমা স্টিলার, হাইজ্যাক লোডার, ক্রাইবটের মতো ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড করার জন্য। যা দ্রুত ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। ফলে বিপদ ক্রমেই বাড়তে থাকে। অথচ চিহ্ন না মেলায় ইউজাররা বুঝতেও পারেন না কোন সমস্যায় পড়েছেন। এমন একটা সময় আসে যখন ডিভাইসে উইন্ডোজ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম