ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ফ্রান্সে ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব’ কর্তৃক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  8:08 PM

news image

ফ্রান্স প্রতিনিধি : পেট শান্তি তো সব শান্তি ঠিক তদুপরি মনে প্রশান্তি তো সবকিছু ভালোভাবে সম্পন্ন করা সহজ হয়। সেই একটুখানি  প্রশান্তির খোজে আমাদের প্রিয় সংগঠনের এই প্রচেষ্টা। অনেক  দিন পর আমরা সবাই খুবই সুন্দর আনন্দময়  একটা দিন অতিবাহিত করলাম। গত বরিবার বিপুল উৎসাহ  উদ্দিপনার মধ্যে দিয়ে প্যারিস- বাংলা প্রেসক্লাব ফ্রান্স এর উদ্দ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।  ঐদিন প্যারিস- বাংলা প্রেসক্লাবের প্রায় সকল নেতৃবৃন্দ প্যারিসের গার দো লিস্ট থেকে সকালে আটটায় যাত্রা শুরু করেন, ফ্রান্সের অদূরে সমুদ্র কন্যা প্লাজো দো এতরেতেতে উদ্দেশ্য । সবুজের বাহা সাথে ফেনায়িত ঢেউ দূর বহুদূর- মেঘ শুধু মিলায়েছে হাত আর কিছু সুর, এই স্লোগানকে সামনে রেখে, শৈশবের দিনগুলোর কথা মনে করে উৎফুল্ল চিত্তে আমাদের ভ্রমন শুরু হয়। 

সারাদিনব্যাপী এ আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন রকম প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । পাহাড় আর সমুদ্রের ঢেউয়ের যৌথ সম্মিলনের তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন ফ্রান্সের সাংবাদিকদের পরিবারখ্যাত প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের গণমাধ্যমকর্মীরা। পরে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আহ্বায়ক আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই অন টিভি ইউকে ফ্রান্স এর বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শাহ সোহেল, সদস্য মোহাম্মদ মনির হোসেন, হাসান আহমদ, ইকবাল মোহাম্মদ জাফর, দেলোয়ার হোসাইন, সাদিক তাজিন, তাইজুল ইসলাম, এম আলী চৌধুরী, তানভীর তালুকদার, আফরোজ হোসেন, ইয়াকুব প্রধানসহ অনেকে। সবাই মনে করেন মাঝে মাঝে এ ধরনে অনুষ্ঠান অনুষ্ঠিত হলে নিজেদের মধ্যে সহযোগীতা ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠবে, ভাবের আদান প্রদান হবে ফলে ভবিষ্যতে একসাথে পথচলা যাবে সহজেই। তাছাড়া শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দই অন্যরকম।  অনুষ্ঠান শেষে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন এবং সুখ অনুভূতি নিয়ে সবাই যার যার গন্তব্য রওনা হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম