ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ফ্রান্সে বিসিএফ-এর নতুন কমিটি ঘোষণা, সভাপতি পদে পুনরায় এম ডি নুর সম্পাদক নাজমুল

#

২৫ মার্চ, ২০২৫,  9:20 PM

news image

ইয়াছির আরাফাত খোকন : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার, ২৪ মার্চ ২০২৫, প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল-পরবর্তী সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করেন বিসিএফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসাইন। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন নতুন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোসাদ্দেক হোসাইন সাইফুল। নবঘোষিত কমিটি ২০২৫-২৬ মেয়াদে (দুই বছর) দায়িত্ব পালন করবে। এ কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এম ডি নুর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল কবির। কমিটি ঘোষণার অনুষ্ঠানে বিসিএফ-এর বিভিন্ন পর্যায়ের সদস্য ছাড়াও ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান আজাদ, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংবাদিক নুরুল ইসলাম, মোহাম্মদ আরিফ উল্লাহ এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি এম ডি নুর জানান, “কমিউনিটির মধ্যে সংহতি বজায় রাখা ও প্রয়োজনীয় সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় কমিটি কাজ করবে।” সাধারণ সম্পাদক নাজমুল কবির বলেন, “প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠন সক্রিয়ভাবে অবদান রাখবে।” বিসিএফ-এর যাত্রা শুরু হয়েছিল একটি ফেসবুক গ্রুপ হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সংগঠিত কমিউনিটি প্ল্যাটফর্মে রূপ নেয়। বর্তমানে এই গ্রুপে প্রায় ৪৯ হাজার সদস্য রয়েছে, যা ফ্রান্সে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বিসিএফ-এর ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণের প্রমাণ বহন করে। এছাড়া, বিসিএফ-এর কার্যক্রম দেখে বিশ্বের অন্যান্য দেশেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুরূপ সংগঠনের গঠন লক্ষ করা যাচ্ছে। নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। কমিউনিটির প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়ার কথাও উঠে আসে। কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম