ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ফ্রান্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  1:00 AM

news image

ফ্রান্সের প্যারিসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। সঞ্জয় বনিক, পলাশ দাস ও অসীম নাথ এর সম্পূর্ণ ব্যাক্তিগত যৌথ উদ্যোগে ফ্রান্সের রাজানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণবে স্থানীয় একটি হল রুমে এই উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সুফল অিকারী, খোকন ঘোষ, শ্যামল দাস, বাদল দেবনাথ, প্রশান্ত সরকার, জীতেন সূত্রর, বিনয়শীল অপূর্ব রায় এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজত রায় রাজু, অজয় দাস, সুমা দাসসহ অনেকে। বিভিন্ন স্থান হতে সনাতন র্মাবলম্বীদের আগমনে  জন্মষ্টমী উৎসব যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। দুপুর ২টা থেকে রাত দশটা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত  হয়। এ সময়ে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানান কাথা, ভক্তিমূলক গান, নামকীর্তন, গীতিনাট্য পরিবেশন করা হয়। আগত অতিথিবৃন্দ এ দিনটি আনন্দ উল্লাসে এর মধ্য দিয়ে পালন করেন এবং তারা ভবিষ্যতে দিনটি আরো বেশী প্রচারের মাধ্যমে প্রচুর ভক্তগনের উপস্থিতিতে আনন্দ উল্লাসে কাটাবে অনুষ্ঠানের আসা উপস্থিত সবার। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তনে পরিবেশন করা হয়। সাধারণত প্যারিসের বসবাসকারী সনাতন ধর্মানুরাগীগণ অনেকেই জন্মাষ্টমী ঘরোয়া পরিবেশে পালন করে থাকেন তবে এবার এভাবে অনেক বড় পরিসরে হওয়ার কারনে বিভিন্ন স্থান হতে আগত ধর্মপ্রাণ ভক্তবৃন্দ একসাথে হতে পারায়  অনুষ্ঠান যেন মিলনমেলার পরিনত হয়েছে।  এই অনুষ্ঠানে আগত সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং ভবিষ্যতে তারা আরো সুন্দর এবং বড়পরিষরে এ ধরনের আয়োজন করবেন সেই প্রত্যাশা করেন আয়োজকদের নিকট, অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম