ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে

ফোন হারিয়ে সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ সারা

#

বিনোদন ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২১,  12:14 PM

news image

মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওর বাইরে হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘আমার ফোন হারিয়ে গিয়েছে’ বলে অসহায় ভাবে এদিক ওদিক ঘুরছেন সাইফ আলি খান এবং অমৃতা সিং এর মেয়ে। তার সেই অস্থির মুহূর্তও ক্যামেরায় বন্দি করতে ব্যাস্ত সাংবাদিকরা। এতেই বেশ বিরক্ত হন সাইফ কন্যা। ভিডিওতে দেখা যায়,

নিজের গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছেন সারা। নামতে নামতে বলছেন, ‘‘আরে আমার ফোন হারিয়ে গিয়েছে।’’ তার পরে রেকর্ডিং স্টুডিয়োর ভিতরে ঢুকেও ফোন খুঁজতে থাকেন তিনি। সেখানেও সাংবাদিকদের ক্যামেরা দেখে বিরক্ত হয়ে বলেন, ‘‘আমার ফোন হারিয়েছে, আর আপনারা সেটিরও ছবি তুলতে ব্যস্ত?’’ সাংবাদিকরা সাইফ কন্যাকে ফোন ফেরত পাওয়ার আশ্বাস দেন। যদিও তার কিছু ক্ষণ পরে নিজের ফোন ফিরে পান সারা। তার পরে গাড়িতে উঠে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। আগামী ২৪ ডিসেম্বর আনন্দ এল রায়ের ‘আতরঙ্গি রে’ ছবিটি মুক্তি পাবে। সেখানে অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সারাকে। বারাণসী, দিল্লি, মাদুরাই— দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই ছবির শ্যুটিং হয়েছে।

-সূত্র: আনন্দ বাজার 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম