ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

ফোনে বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবে গুগল ক্রোম

#

আইটি ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  4:40 PM

news image

স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকলে অনেকে বিরক্তও হন। তবে গুগল ক্রোমের নতুন সেফটি ফিচার আপনাকে দেবে এসব বিরক্তিকর নোটিফিকেশন থেকে মুক্তি। গুগল ক্রোমের সেফটি ফিচারের এই নতুন সুবিধার সাহায্যে পাস্কি ওয়েবসাইট নোটিফিকেশন ক্যানসেল করে দিতে পারবে ব্যবহারকারীরা। পিক্সেলসে ইতোমধ্যেই তা চলে এসেছে। এবার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও তা আসতে শুরু করেছে। থাকছে একটি আনসাবস্ক্রাইব বাটন। সেখানে ক্লিক করে দিলেই বন্ধ হয়ে যাবে। হরস্কোপ কিংবা ওয়্যার্ড ফ্যাক্টস জাতীয় ওয়েবসাইটে যদি আগ্রহ না থাকে সহজেই মিলবে মুক্তি। যদিও একটি আনডু বাটনও থাকবে। ভুল করে আঙুল লেগে আনসাবস্ক্রাইব হয়ে গেলেও তা ফিরিয়ে নেওয়া যাবে। সেই সঙ্গে একটি আপডেটেড সেফটি চেকও ব্যাকগ্রাউন্ডে চলছে। যা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই সব ওয়েবসাইটকে আটকে দেবে যেগুলোতে আপনি দীর্ঘ দিন প্রবেশ করেননি। অথবা যে ওয়েবসাইটগুলো বিপজ্জনক। আর এসবই আপনি সামারি প্যানেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া সফটওয়্যার আপডেট কিংবা পাসওয়ার্ড চুরির আশঙ্কার মতো সংকেতও সেখানেই থাকবে। চাইলেও সেফ ব্রাউজিংও অন করে রাখা যাবে। এছাড়াও ক্রোম এখন মাইক, ক্যামেরা ও অন্যান্য পারমিশনের ক্ষেত্রে ওয়ান টাইম অ্যাকসেস দিতে পারবে কোনো ওয়েবসাইটকে। ফলে একবার সেখানে প্রবেশ করে নিজের কাজ করতে দ্বিতীয়বার আর সেই ওয়েবসাইট আপনার ক্যামেরা ইত্যাদির নিয়ন্ত্রণ পাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম