ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

ফোনের ডেটা দ্রুত ফুরিয়ে যাওয়া আটকাতে যা করবেন

#

আইটি ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:10 PM

news image

সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকছেন। কখনো ফেসবুকের নিউজফিড দেখছেন কখনো ইউটিউবে সিনেমা, নাটক দেখে সময় কাটাচ্ছেন। এতে খরচ হচ্ছে ফোনের ডেটা। বিভিন্ন কারণে ফোনের ডেটা দ্রুত ফুরিয়ে যেতে পারে। শুধু অনলাইনে থাকলেই নয় আরও বেশ কিছু কারণ আছে যে কারণে দ্রুত আপনার ফোনের ডেটা ফুরিয়ে যেতে পারে। 

চলুন দেখে নেওয়া যাক সেসব- অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডের প্রচুর ডাটা খরচ করে।

 ব্যবহার না করলেও অ্যাপগুলো চলতে থাকে এবং ডেটা খরচ করে। এই ধরনের অ্যাপগুলো ব্যবহার না করলে বন্ধ রাখুন।

স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। এর ফলে ইন্টারনেট ও স্টোরেজ দুটোই সাশ্রয় করতে পারবেন। পাশাপাশি যখনই সুযোগ আসবে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার চেষ্টা করুন। এই ভাবে দিন শেষে প্রচুর ডেটা সাশ্রয় করতে পারবেন।

ফোনের সেটিংসেই ডেটা লিমিট থাকে। একবার সেটআপ করে নিলে, যখন ডেটা শেষের দিকে আসবে বা লিমিট পেরিয়ে যাবে আপনাকে এলার্ট করবে স্মার্টফোন।

হাই-কোয়ালিটি ভিডিওগুলো কম দেখুন। ইউটিউব, ফেসবুকে যে ভিডিও দেখেছেন, তা যদি অনেক হাই-কোয়ালিটিতে চলে তাহলে দ্রুত ডেটা শেষ হয়ে যাবে। মোবাইল ডেটা দিয়ে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে লো কোয়ালিটি স্ট্রিমিং ডাউনলোড অপশন ব্যবহার করতে পারেন।

ইন্টারনেট যদি ব্যবহার না করেন, তাহলে অফলাইন মোড ব্যবহার করুন। বিশেষ করে গুগল ম্যাপস। আগে থেকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে বারবার ব্যবহার করার জন্য আর ইন্টারনেট চালু করতে হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম