ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে

ফোনালাপ ফাঁস: ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  10:19 AM

news image

চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার জেরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ফোনালাপ ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেন। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোনালাপটি ভাইরাল গেছে এবং বলা হচ্ছে, এটিতে কথোপকথন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের। কথোপকথনের শুরু প্রতিমন্ত্রী ও ইমনের মধ্যে। পরে সেখানে যোগ করা হয় মাহিকে। একইসঙ্গে ওই ফোনালাপ ফাঁস করা এবং তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, এসব বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবির এক কর্মকর্তা জানান, আলোচিত ওই ফোনালাপ নিয়ে মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি বর্তমানে ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি ঢাকায় ফিরলে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ভাইরাল হওয়া ফোনালাপটি নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনার পর সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রতিমন্ত্রী ডা. মুরাদকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম