ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে বেশি সক্রিয় হাম উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছুঁইছুঁই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে গেলেন প্রধানমন্ত্রী বৈশ্বিক বিনিয়োগে গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফেসবুক ব্যবহারকারী: শীর্ষ তিনে বাংলাদেশ

#

আইটি ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  3:12 PM

news image

বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মেটার মালিকানাধীন এই জনপ্রিয় সামাজিক যোগামযোগমাধ্যমটির ব্যবহারকারীর দিক থেকে শীর্ষ ৩ দেশের একটি হলো বাংলাদেশ। সম্প্রতি মেটার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তিন দেশের মধ্যে ভারতের অবস্থান প্রথম। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইন এবং তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তবে বাংলাদেশে কী পরিমাণ ব্যবহারকারী রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি মেটা। মেটার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে দৈনিক গড় ব্যবহারকারীর সংখ্যা (ডিএইউএস) ছিল ১৯৩ কোটি। সেই হিসেবে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৪ শতাংশ বা ৭ কোটি বেড়েছে। মেটার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত তিন দেশ—ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ফেসবুকের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। মেটা এক বিবৃতিতে বলেছে, ‘২০২১ সালে এই সময়ে যে পরিমাণ ব্যবহারকারী ছিল ২০২২ সালে এসে তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই সময়ের মধ্যে ভারত, ফিলিপাইনস এবং বাংলাদেশ শীর্ষ তিনে উঠে এসেছে।’ মেটা আরও বলেছে, ২০২২ সালে ভারত, নাইজেরিয়া এবং বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউএস) তালিকায়ও শীর্ষ তিন দেশের একটি বাংলাদেশ। মেটার প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৯৬ কোটি। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২ শতাংশ বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম