ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ গিলে খাচ্ছে অটোরিকশা সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফের সিটি করপোরেশনের গাড়িচাপায় পথচারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:17 PM

news image

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এবার মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন তারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ওই পথচারী নারী পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। জানা যায়, ওই নিহত নারী স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিকের কাজ করতেন। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের গাছা থানার ওসি মো. শাহ আলম। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ দিকে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার বলেন, এ এলাকার উত্তেজিত পোশাকশ্রমিকরা মহাসড়কে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুর করার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম