ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে

ফের লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৩৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২,  5:27 PM

news image

লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন। শনিবার (১৬ এপ্রিল) এসব তথ্য জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি আরও জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। আফ্রিকা থেকে ইউরোপগামীরা ভূমধ্যসাগরের ভয়ংকর এই রুট ব্যবহার করে আসছে। শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে কেন, কীভাবে এ ঘটনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এক টুইট বার্তায় আইওএম-এর তরফে আরও জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।-সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম