ঢাকা ১৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে উচ্চস্বরে আজান দেওয়ায় ভারতের উত্তর প্রদেশে মুয়াজ্জিন গ্রেপ্তার প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশ করল আইএমএফ হামজাকে ছাড়াই সাফ শুরু করবে বাংলাদেশ যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

ফের রিমান্ডে আ.লীগ নেতা তুষার কান্তি

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৪,  7:58 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় তিন দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রংপুরের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং আজ শুনানির জন্য হাজিরার দিন ধার্য করেন। তুষার কান্তি মণ্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ১১টি মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সাভারে অভিযান চালিয়ে তুষার কান্তিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম