ঢাকা ০৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

ফের রাতের তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  10:25 AM

news image

রাজধানীসহ সারা দেশের আকাশ গতকালও মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশায় অনেক এলাকায় জেঁকে বসেছে শীত। রবিবার থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে পড়ছে ঘন কুয়াশা। এ কারণেই অনেক এলাকায় শীতের তীব্রতা বেড়েছে।  আজ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। থাকতে পারে হালকা কুয়াশা। তবে বুধবার থেকে এই মেঘ কেটে যাবে। এ ছাড়া মেঘ-বৃষ্টি কেটে গেলে বুধ বা বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। রবিবার রাতে ঢাকায় বৃষ্টি হয়েছে। 

সারা রাত ধরেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বৃষ্টিতে ধুলা থেকে প্রশান্তি মিললেও কোথাও কোথাও ধুলা রূপ নিয়েছে কাদায়। সকালে সড়কের কোথাও কোথাও পানিও জমে থাকতে দেখা গেছে। সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা চলে। এই সূর্যের দেখা মিলছে আবার পরক্ষণেই মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও সংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম