ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফের বাড়ল স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  4:12 PM

news image

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে এক হাজার ৩৪১ টাকা দাম বাড়ানো হয়েছে স্বর্ণের। আজ বুধবার (২৭ জুলাই) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৮ হাজার ৫৩০ টাকা। যা আগে বিক্রি হয়েছে ৭৭ হাজার ২১৬ টাকায়। এই মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম বাড়লো এক হাজার ৩১৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৯৭৩ টাকা। যা আগে বিক্রি হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকায়। এই মানের স্বর্ণের প্রতি ভরিতে দাম বাড়লো এক হাজার ২৫৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ালো ৬৪ হাজার ২৪৬ টাকায়। যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এই মানের স্বর্ণের ভরি প্রতি দাম বাড়লো এক হাজার ২৮ টাকা। এর আগে দেশের বাজারে গত ১৭ জুলাই দাম কমে স্বর্ণের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম