ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফের ফিফার বর্ষসেরা গোলরক্ষক মার্টিনেজ

#

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৪,  4:51 PM

news image

টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। গতবারের মতো এবারও আলবিসেলেস্তেদের হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। এছাড়া গোল্ডেন গ্লাভস জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা একাদশেও ছিলেন মার্টিনেজ। কাতারের দোহায় কাতারের রাজধানী দোহায় বিখ্যাত এস্পায়ার একাডেমিতে বসেছে এবারের দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস। ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর এটি ফিফা বর্ষসেরার নবম আসর। এবারের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আর পুরুষদের ফুটবলে সেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। সবমিলিয়ে ১১টি পুরস্কার নির্ধারণ করা হয়েছে ২১১টি ফিফা সদস্য দেশের অধিনায়ক ও কোচ, প্রত্যেক দেশ থেকে একজন করে বিশেষজ্ঞ সাংবাদিক এবং পপুলার ভোটের মাধ্যমে। গত ১০ ডিসেম্বর ভোটিং শেষ হয়েছে। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দেওয়া হয়েছে ফিফার পুরস্কারটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম