ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফের কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৪,  10:00 PM

news image

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ৭ দিনের কর্মবিরতি শেষ হওয়ার পর আবারও দুই দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। শনিবার (২৩ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘ইন্টার্ন ডাক্তার এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ডাক্তারদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে আজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ৪৮ ঘণ্টা (২৪ এবং ২৫ মার্চ) দেশের সব ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার (ইমার্জেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) সকল ধরনের ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে।’

তাদের দাবিগুলো হলো–

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা এবং ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা করা।

ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা পরিশোধ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ১২টি প্রাইভেট প্রতিষ্ঠানের নন রেসিডেন্ট ও রেসিডেন্টদের ভাতা পুনরায় চালু করা।

অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম