ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

ফের ইমরান-ঝিলিক

#

১২ জানুয়ারি, ২০২৩,  2:48 PM

news image

এ সময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও ঝিলিক। দুজনেই ক্যারিয়ার শুরু করেছেন চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। তাদের দুজনের কণ্ঠে ‘বেসামাল’ শিরোনামের একটি গানও দারুণ জনপ্রিয় হয়। দীর্ঘ সময় পর ফের তারা ‘কী করে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন বলে জানান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। আসছে ভালোবাসা দিবসেই গানটি প্রকাশ করবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়। জামাল হোসেনের কথায় এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। এর আগে গেল বছর ইমরানের কণ্ঠে একই গীতিকারের ‘ঘুম ঘুম চোখে’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। নতুন গানটির মিউজিক ভিডিও পরিচালনায় সৈকত রেজা। গীতিকার জামাল হোসেন বলেন, ইমরান ও ঝিলিক দুজনেই এখন জনপ্রিয় শিল্পী। দুজনের আলাদা আলাদা শ্রোতাও আছে। তাদের দুজনের শ্রোতাদের এক করার জন্যই এ গানটি করছি। গানটির কথা ও সুর শ্রোতাদের ভালো লাগলেই প্ররিশ্রম সার্থক হবে।’ গানটি প্রসঙ্গে ঝিলিক বলেন, আমার আর ইমরানের ‘বেসামাল’ গানটির জন্য এখনো শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাই। দীর্ঘদিন পর আবারও নতুন গান নিয়ে আসছি। এ গানটিও আগের গানের মতো শ্রোতাদের মনে দাগ কাটবে। গানের সঙ্গে আমাদের দুজনের রসায়নও দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আশা করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম