ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’ পাঁচ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যেতে পারবেন আজ থেকে

সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬,  11:09 AM

news image

ইয়েমেনের দুটি প্রদেশে সৌদি আরবের ভাড়াটে সেনাদের সমাবেশে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।


বাহিনীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই জোড়া অভিযানে বহু শত্রুসেনা হতাহত হয়েছে। একই সঙ্গে বেশ কিছু সামরিক যান ও অস্ত্র ডিপো ধ্বংস হয়ে গেছে।


সারি জানান, আদেন প্রদেশের সালাহ আল-দিন এলাকায় সৌদি ভাড়াটে বাহিনীর গোপন সমাবেশ ও তাদের অস্ত্র ডিপোগুলোকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে লাহজ প্রদেশের আল-ওয়াহত এলাকাতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালানো হয়েছে।


এই জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে বলে দাবি করেন তিনি। ইয়েমেনি বাহিনীর এই নিখুঁত অভিযানে বিপুলসংখ্যক শত্রুসেনার ট্যাংক ও সামরিক যানও ধ্বংস হয়ে গেছে। এছাড়া বদর আল-হারবি নামের এক সৌদি কর্মকর্তার পরিচালিত প্রধান অস্ত্র ডিপোগুলোও এই হামলায় ধ্বংস হয়ে গেছে।

সূত্র: মেহের নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম