ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফেব্রুয়ারির ১৬ দিনে রেমিট্যান্স ১১৫ কোটি ডলার

#

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  4:50 PM

news image

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৮ লাখ ৭৩ হাজার ডলার।  বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে ৫ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার। গত জানুয়ারিতে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৩১ হাজার ৬৬৬ ডলার। ডিসেম্বর মাসেও অঙ্কটা প্রায় এমনই ছিল। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা হচ্ছে। যে কারণে প্রবাসী আয় বাড়ছে।  অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেছে, পাচার কমেছে। যার প্রভাব পড়ছে প্রবাসী আয়ে। আগামী মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে দেশে। এতে সরকার প্রণোদনা বাড়ায়। পাশাপাশি নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এরপর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম