ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফেব্রুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪৪৯ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  8:05 PM

news image

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৪৯ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হওয়ার কথা জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফেব্রুয়ারিতে এত তৈরি পোশাক রপ্তানি হলো। তথ্যে জানা গেছে, আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় এটি ১৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। এর আগে, জানুয়ারিতে পোশাক রপ্তানি ৪৯৭ কোটি ডলার হওয়ায় তা নতুন রেকর্ড সৃষ্টি করে। চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৯৪৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরের হিসাবে জুলাই থেকে ফেব্রুয়ারি তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ২৮৬ কোটি ডলার। এটি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক ৭৭ শতাংশ বেশি। মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, 'এটি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ২০২৪ সাল আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম