ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ

ফেনীসহ ৫ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৪,  8:46 PM

news image

বিভিন্ন এলাকা থেকে নামছে বানের পানি। এতে কিছুটা উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। তবে ফেনী সদর ছাড়া বাকি উপজেলাগুলো এখনও পানির তলে। এ সব এলাকা এখনও বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। পানি নামতে শুরু করায় নৌকা ভাড়া করে স্বজনদের খুঁজতে বেরিয়েছেন অনেকে। 

কুমিল্লাতেও কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। আর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশিরভাগ মানুষ। এদিকে গতকাল শনিবার রাত ১০টা থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নোয়াখালীতে আবারও বাড়ছে র পানি। এছাড়া ফেনীর বন্যার পানিও চাপ দিয়েছে এ জেলায়। সরকারি হিসাবে জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি। 

এদিকে, শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালীসহ খালসহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন,  ফেনী-কুমিল্লাসহ বিভিন্ন এলাকার নদ-নদীর পানি কমছে। মাঝারি ধরনের বৃষ্টি হলেও তেমন বাড়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, সিলেট ও মৌলভীবাজারের দিকেও নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম