ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

ফেনীর ৩টি আসনে নাসিম, নিজাম ও মাসুদ সহ ২১ প্রার্থী মাঠে

#

১৯ ডিসেম্বর, ২০২৩,  9:00 PM

news image

ফেনী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দের শেষ দিন ছিল ১৮ ডিসেম্বর। প্রতিক বরাদ্দের পর থেকে ফেনীর ৩টি আসনে নাসিম, নিজাম ও মাসুদ সহ ২১ প্রার্থী মাঠে প্রচার প্রচারণা নেমেছেন। এর আগের দিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো । শেষ দিন ফেনীর তিনটি আসন থেকে আওয়ামীলীগের ১ জন, –জাসদের ১ জন ও জাকের পার্টির  ৩ জনই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নিয়েছেন।  দলীয় সিদ্ধান্তের কারনেই এই ৫ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা যায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী ১ আসন থেকে পরপর দুই বার নির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন,

ফেনী ১ আসনে এবার আওয়ামীলীগ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন দিয়েছে, যেহেতু আমরা জোটে আছি, আমি সব সময় বলেছি, নৌকাকে বিজয় করতে হবে। শেখ হাসিনাকে চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। জোটগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। নৌকার প্রার্থী নাসিম আমার সব ধরনের সহযোগিতাও পাবেন। গতকাল সন্ধায় ছাগলনাইয়ায় তাঁর বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জোটের প্রার্থী ঘোষনা করায় আবুল বাশার অনলাইনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়াও জাকের পার্টি তদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক ফেনীর তিনটি আসন থেকে তাদের মনোনয়নপত্র তুলে নিয়েছেন। সর্বশেষ তথ্যমতে ১৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর ২১ জন প্রার্থী মাঠে প্রচার প্রচারনায় নেমেছেন।

ফেনী -১ ছাগলনাইয় -ফুলগাজী -পরশুরাম  আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন  ৬ জন।  তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম (নৌকা) জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল পাটোয়ারী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মাহবুব মোর্শেদ মজুমদার (ছড়ি), তৃণমূল বিএনপি মো. শাহজাহান সাজু (সোনালী আঁশ), বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট কাজী মো. নুরুল আলম ( মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম চৌধুরী (ঈগল)।

ফেনী-২ সদর আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৮ জন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ( নৌকা), জাতীয় পার্টির খোন্দকার নজরুল ইসলাম (লাঙ্গল), তৃণমূল বিএনপি আমজাদ হোসেন ভূঁইয়া (সোনালী আঁশ), বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট মাওলানা নুরুল ইসলাম (মোমবাতি), খেলাফত আন্দোলন আবুল হোসেন (বটগাছ), বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হোসেন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. নুরুল ইসলাম ভূঁইয়া (ছড়ি), স্বতন্ত্র আনোয়ারুল করিম ফারুক ( ইগল)।

ফেনী ৩ সোনাগাজী – দাগনভূঁইয়া আসনে  প্রতিদ্বন্দ্বীতা করবেন ৭ জন প্রার্থী। তাঁরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ (ঈগল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এবিএম জোবায়ের ইবনে সুফিয়ান (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টি তবারক হোসেন (একতারা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. আবু নাছির (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রট নিজাম উদ্দিন (মোমবাতি), তৃনমূল বিএনপি আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ)।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, তিনটি আসনে পাঁচ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। ফেনী তিনটি আসনে ২১ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম