ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২৫,  5:08 PM

news image

ফেনীর ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টায় দিকে এ ঘটনা ঘটে। সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া। আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা। তারা ক্ষতি ১০ লাখ টাকা ধারণা করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান শিখা বাজারের একটি অংশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে গেছে আমাদের। এ বিষয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের মার্কেট আগুন থেকে রক্ষা পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম