ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ফুসফুসের ক্যান্সার নিয়ে কিছু ভুল ধারণা

#

স্বাস্থ্য ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  12:01 PM

news image

ফুসফুসের ক্যান্সার বর্তমানে বেড়ে চলছে। এই ক্যান্সারের কারণে মৃত্যুর হারও বেশি। নভেম্বর মাসটিকে ফুসফুসের ক্যান্সারের সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। ফুসফুসের ক্যান্সার নিয়ে নানারকম ধারণা রয়েছে। এই ধারণাগুলোর বেশিরভাগই ভুল। ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ আগরে কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফুসফুসের ক্যান্সারের প্রধান উপসর্গ হলো কাশি, দুর্বলতা, ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া, ওজন কমতে থাকা। এছাড়া নিউমোনিয়ার মতো সংক্রমণ দেখা দিতে পারে।  

ফুসফুসের ক্যান্সার নিয়ে কিছু ভুল ধারণা

১. যারা ধূমপান করেন শুধু তাদের ফুসফুসে ক্যান্সার হয়। ‌ এই ধারণা মোটেও ঠিক নয়। সিগারেটের ধোয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যাদের শরীরে যাচ্ছে তাদেরও এই ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে।

২. বয়স্কদের মধ্যেই শুধু ফুসফুসের ক্যান্সার দেখা যায়। এটাও ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে, এই রোগ যেকোনো বয়সেই দেখা দিতে পারে। শিশুদের ফুসফুসেও ক্যান্সার হতে পারে।

৩. অনেকে মনে করেন ফুসফুসে ক্যান্সার এড়ানো যায় না। হওয়ার থাকলে হবেই।   এই ধারণাটি বিজ্ঞানসম্মত নয়। ফুসফুসের ক্যান্সার এড়াতে হলে ধূমপান ছাড়া দরকার। এছাড়া দূষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি নিয়মিত ভালো খাবার খেলে এই রোগের আশঙ্কা অনেকটাই কমে। রোজ ব্যায়াম করলেও ফুসফুস ভালো থাকে।

 ৪. ক্যান্সার হয়েছে মানে বাঁচার কোনো পথ নেই এটা ঠিক নয়। অনেকেই ক্যান্সার জয় করে ফিরেছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। ফলে এমনটা মনে করার কারণ নেই। তবে সঠিক সময়ে ধরা পড়তে হবে। প্রাথমিক পর্যায় ক্যান্সার ধরা পড়লে সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

-সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম