ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ফুল কিনতে গিয়ে সড়কে প্রাণ হারালেন ১ যুবক

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  7:15 PM

news image

রাজধানীর শাহবাগসংলগ্ন মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ফুল কিনতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। দিপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, কয়েকজন ছাত্র ও তার স্বজনরা তাকে আহতাবস্থায় সকালে হাসপাতাল নিয়ে আসেন।

তাৎক্ষণিক তাকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত দিপুর খালাতো ভাই মাহবুবুল ইসলাম জানান, দিপুর বাবার নাম জামাল সরদার। তার মা মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে দিপু বড়। বাবাও তার দেখাশোনা করতেন না। যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় নানির বাড়িতেই থাকতেন তিনি। তিনি আরও জানান, ভোর ৪টার দিকে দিপু তাকে ফোন দিয়ে জানান, শাহবাগে ফুল কিনতে গিয়েছেন তিনি। এর কিছুক্ষণ পরই আবার তার ফোন থেকে এক পথচারী ফোন দিয়ে জানান, মৎস্য ভবনসংলগ্ন তেলের পাম্পের বিপরীত পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছেন দিপু। পরে তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম