ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিশিং ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমানের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  11:23 PM

news image

মোঃ আশরাফ উদ্দীন: কক্সবাজারের ৬নং ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গণি(২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে মৃত্যু বরন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, গত শুক্রবার রাতে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওসমান গণি নামের ২০ বছর বয়সী এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ৬০ শতাংশ বার্ন ছিল। পাশাপাশি আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বাকিদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০ থেকে ৯০ ভাগ শরীর পুড়ে গেছে। এরমধ্যে মোটামুটি সবারই শ্বাসনালী পুড়ে গেছে। এর আগে শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নাম্বার ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম