ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  4:29 PM

news image

দুই দিন আগেই ইসরায়েল এবং ফিলিস্তিনের একটি গোষ্টীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তারপরে এই ঘটনা। ইসরায়েল জানিয়েছে, তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেছিল। কিন্তু বাড়ির ভিতরে থাকা ইব্রাহিম আল নাবুলসি আত্মসমর্পন করতে রাজি হননি। সে কারণেই ইসরায়েলেরসেনা গুলি চালাতে বাধ্য হয়। আল নাবুলসি একটি জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার বলে ইসরায়েলের দাবি। তার সঙ্গে আরো একজনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ফিলিস্তিন অবশ্য জানিয়েছে, অন্তত চারজনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জন আহত।

ইসরায়েল এলোপাথারি গুলি চালিয়েছে বলে অভিযোগ। ইসরায়েলের পাল্টা অভিযোগ, তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। তাদের আক্রমণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সংবাদসংস্থা এএফপিকে জানিয়ছেন, ফিলিস্তিনের দিক থেকে ইসরায়েলের সেনার উপর পাথর ছোঁড়া হয়েছে। রাস্তায় আগুন লাগানো হয়েছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। ফলে ঘটনাস্থলে রীতিমতো লড়াই হয়েছে বলে দাবি তাদের। ইসরায়েলের দাবি, ওই বাড়িতে জঙ্গি আছে খবর পেয়েই তারা সেখানে যায়। দুই গুরুত্বপূর্ণ জঙ্গির মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। ফিলিস্তিনের প্রশ্ন, দুই দিন আগেই যুদ্ধবিরতিতে সই করে কী করে পশ্চিম উপত্যকায় ঢুকলো ইসরায়েল? কেন তারা ফের বন্দুক চালালো। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ঘটনার ফলে যুদ্ধবিরতির চুক্তি ক্ষতিগ্রস্ত হবে। সৌজন্যে : ডয়চে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম