ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুলাই, ২০২৩,  5:17 PM

news image

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার (৩ জুন) রাত ১টায় জেনিনে এই হামলা শুরু করে ইসরায়েল। তারা এই হামলাকে ‘বিশাল সন্ত্রাস-বিরোধী অভিযান’ হিসেবে দাবি করেছে। তবে ফিলিস্তিনিদের দাবি, সেখানে নৃসংসতা চালাচ্ছে ইসরায়েল। জেনিনে হামলা চালাতে সোমবার ইসরায়েলিরা ১ থেকে ২ হাজার সেনা পাঠায়। তাদের সহায়তা করতে সাথে পাঠানো হয় সাঁজোয়া বুলেডোজার ও স্নাইপার। একইসঙ্গে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। জেনিন শরণার্থী শিবিরে গত কয়েক মাস ধরে ঘন ঘন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এখানে সশস্ত্র কার্যক্রম চালাচ্ছে ফিলিস্তিনিরা। এর আগে ২০০২ সালে দ্বিতীয় ইনতিফাদার সময়, সর্বশেষবার জেনিনে একসঙ্গে সেনা ও আকাশ শক্তি ব্যবহার করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেসময় ৫২ ফিলিস্তিনি ও ২৩ ইসরায়েলি সেনা নিহত হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম