ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ফিলিস্তিনের ১৯টি সিনেমা সরিয়ে দিল নেটফ্লিক্স

#

বিনোদন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪,  11:07 AM

news image

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে ফিলিস্তিনের ১৯টি সিনেমা সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, ২০২১ সাল থেকে ফিলিস্তিনের ৩২টি সিনেমা চলতো নেটফ্লিক্সে। সেখান থেকে ১৯ টি চলচ্চিত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটির এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও ছবিগুলো সরিয়ে ফেলার ব্যাখ্যা দিয়েছে নেটফ্লিক্স। এর আগে নেটফ্লিক্স এক ঘোষণায় জানিয়েছিল, ফিলিস্তিনিদের নিয়ে ১৯ টি চলচ্চিত্র নেটফ্লিক্স থেকে সরিয়ে দেওয়া হবে। এরপর বিষয়টি ফিলিস্তিনিদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে। তারা নেটফ্লিক্সের থেকে বিদ্বেষের ইঙ্গিত পায় এবং এক পর্যায়ে বিষয়টি নানাভাবে বিতর্কে গড়ায়। বিষয়টি নিয়ে সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা ফ্রিডম ফরওয়ার্ড ছবিগুলো সরানোর কারণ কী, তার কৈফিয়ত চায়। প্রতিবাদ জানিয়ে পিটিশনসহ একটি খোলা চিঠি দিয়ে আন্তর্জাতিক এই স্ট্রিমিং প্লাটফর্মটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। ব্যাখ্যায় নেটিফ্লিক্স জানায়, ‘আমরা ২০২১ সালে তিন বছরের জন্য ফিল্মের এই লাইসেন্স সংগ্রহটি চালু করেছি। সেই লাইসেন্সগুলোর এখন মেয়াদ শেষ হয়ে গেছে।  আমরা আমাদের সারা বিশ্বের দর্শকদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মানসম্পন্ন ফিল্ম নিয়ে কাজ করছি।’ এদিকে ফ্রিডম ফরোয়ার্ডের কথায়, ‘প্যালেস্টাইনের গল্প বিশ্বের সাথে শেয়ার করার জন্য নেটফ্লিক্সের যথাসাধ্য সাহায্য করা উচিত। কিন্তু সেখানে নেটফ্লিক্স উল্টো ফিলিস্তিনি চলচ্চিত্র সরিয়ে ফিলিস্তিনি গণহত্যা ও তার কণ্ঠস্বর মুছে ফেলে দেওয়ার উপক্রম করছে। তাদের এমন সিদ্ধান্তে পশ্চিমা সংবাদ এবং বিনোদন মিডিয়া সংস্থাগুলো ফিলিস্তিনিদের প্রতি বিরূপ দৃষ্টিকোণ সংগঠিত করছে।’

সূত্র : জেরুজালেম পোস্ট, দি হলিউড রিপোর্ট ও মিডল ইস্ট মনিটর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম