ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ফিলিস্তিনি ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৪,  5:06 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তার জন্য অপেক্ষারত বেসামরিক মানুষর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তরের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। গাজার গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, গাজা সিটির আল-কুয়েত গোলচত্বরের পাশে আটা ও ত্রাণের জন্য হাজারো মানুষ অপেক্ষা করলে ইসরায়েলি দখলদার বাহিনী গণহত্যা চালায়। এতে ১৯ জন নিহত এবং ২৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গাজার এসব ক্ষুধার্ত মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও যুদ্ধট্যাংক মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে। এ সময় তারা আটা ও ত্রাণের বস্তার জন্য অপেক্ষা করছিলেন। তারা এমন এক জায়গায় অবস্থান করছিলেন যা কোনোভাবে ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করতে পারে না।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সাধারণ মানুষের ওপর ব্যাপক হারে গুলি চালানো হয়েছে। আহতদের পাশের আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে। তাই অনেক আহত মানুষকে খোলা আকাশের নিচে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাহমুদ বাসাল আরও বলেন, অনেকে খুব গুরুতর জখম হয়েছেন। বিশেষ করে যারা বন্দুকের শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। পরিস্থিতি খুবই বেদনাদায়ক, কঠিন ও চ্যালেঞ্জিং।

আলা আল-খুদারি নামে এক প্রত্যক্ষদর্শী আলজাজিরাকে বলেছেন, ছেলেমেয়েদের মুখে অল্প খাবার তুলে দেওয়ার জন্য এসব মানুষ এসেছিলেন। এ সময় ভিড়ের মধ্যে গুলি ছুড়তে থাকে ইসরায়েলি বাহিনী। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। আরও অনেক মানুষ আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম