ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ফিলিস্তিনি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  5:16 PM

news image

ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক হামলা শুরু করেছে ফিলিস্তিনের উত্তর-পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে। চলমান এই হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক জন। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের বিভিন্ন ভবনে সোমবার প্রথম প্রহরে কয়েকবার বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের ওপর থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। জেনিনভিত্তিক ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমান থেকে বোমা ছোড়ার পাশাপাশি ভূমি থেকেও হামলা করা হয়েছে। কিছু বাড়ি ও স্থাপনায় বোমা ছোড়া হয়েছে, ধোঁয়া উড়ছে সবদিক থেকে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। এছাড়া ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম