ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  6:18 PM

news image

জেরুসালেমে আটক সব ফিলিস্তিনিদের মুক্ত করার মতো যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছেন হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। আমাদের লড়াই এখনও চলমান। তিনি বলেন, ইসরায়েলের কারাগারে আটক বন্দিরা খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। আমাদের হাতে যত সংখ্যক ইসরায়েলি আটক আছে, তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে। আটক ইসরায়েলিদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানান হামাস নেতা। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। উল্লেখ্য, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম