ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৬,  9:35 PM

news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এখনও এই মৃত্যুর সংখ্যা যাচাই ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। সোমবার (৮ জুন) পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩৪ জন। ফিলিপাইনের সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন হয়েছে। দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো একটি বড় সামুদ্রিক খাদের কাছাকাছি অবস্থিত, যা শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির জন্য পরিচিত। ফিভোলকসের (PHIVOLCS- হলো ফিলিপাইনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DOST) অধীনস্থ একটি সরকারি গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান) মতে, সমুদ্রের তলদেশে একটি ভূত্বকীয় পাত অন্য একটি পাতের নিচে ঢুকে যাওয়ার ফলে এই শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়েছে। এ ধরনের ভূ-প্রক্রিয়া মাঝেমধ্যে ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়। ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ কম্পন বড় ক্ষতি না করলেও কিছু কিছু ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে আনে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই সময়ে আরও দুটি বড় ভূমিকম্পে প্রাণ হারান অন্তত আটজন। এদিকে ফিলিপাইনের এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: বিবিসি


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম