ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

ফিলিং স্টেশনে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  6:27 PM

news image

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন। তিনি ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ জানায়, সকালে অটোরিকশা চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসেন। অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী সাইদুল ইসলাম বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান। এ সময় পাশে দাঁড়ানো অটোরিকশা চালক জাহিদও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম