ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

ফাল্গুনেও কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  5:08 PM

news image

মাঘ মাস বিদায় নিলেও শীতের আমেজ এখনও কাটেনি পঞ্চগড়ে। এ জেলা এখনও ঘন কুয়াশার আবরণে ঢাকা। কুয়াশার সঙ্গে বইছে হিমশীতল বাতাস। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।  সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। স্থানীয়রা জানান, হঠাৎ করেই আজ আবার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে।  জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বেড়েছে। তবে শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম