ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪,  8:57 PM

news image

রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার একটি ভবনে মার্কেন্টাইল ব্যাংকের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুপুর ২টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটির ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ জানা গেছে, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের অনেক নথিপত্র রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম