ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফারদিনের ‘আত্মহত্যার’ আলামত দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২২,  8:06 PM

news image

বুয়েট শিক্ষার্থী ফারদিনের আত্মহত্যার আলামত দেখতে ডিবি কার্যালয়ে যাচ্ছেন তার সহপাঠী, সিনিয়র ও জুনিয়রসহ ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা ডিবি কার্যালয়ের দিকে রওনা দেন। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করে থাকতে পারেন। বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে তারা এরকম ধারণা করছেন বলে জানান তিনি। এদিকে ডিবি প্রধানের বক্তব্য মানতে নারাজ ফারদিনের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।

ডিবি প্রধানের বক্তব্যের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের তদন্তে বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বুয়েট শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়। বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আত্মহত্যার আলামত দেখতে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। তাই তারা আজকের প্রতিবাদ সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ডিবি কার্যালয় থেকে ফেরার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষার্থী তাহমিদ হোসেন জানান, বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করার পর আমাদের সঙ্গে ডিবি কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তারা আমাদেরকে কার্যালয়ে গিয়ে তদন্ত রিপোর্ট ও আলামতগুলো দেখতে বলেন। তাই আমরা সমাবেশ স্থগিত করে ডিবি কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওখান থেকে বের হওয়ার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম