ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত

#

১৪ এপ্রিল, ২০২৬,  9:50 PM

news image

বাদল পাল:  আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে ফান্ডরেইজিং উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ওভারভিলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সদস্য আব্দুস সালাম মামুন, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, এফবিজেএ-এর যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, দেশ সার্ভিসের মোহাম্মদ শাহজাহান মিয়া, বিগ বাজারের জহির উদ্দিন খান, এ জেড ফার্নিচারের স্বত্বাধিকারী হেলাল আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের অর্থ সম্পাদক লুৎফর রহমান, সদস্য কবি তোফায়েল আহমেদ জয়নুল ও হাবিব আলম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত খান, সাংবাদিক ইয়াসির আরাফাত, এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন উদ্দিন, আজহার আহমেদ, মোহাম্মদ ফিরোজ, মাহবুব হাসান, ফরহাদ হোসেন, হাসান আরেফিন,আছরারুল হক রুবেল, হাসান ইনু, আল আমিন, সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমরান আহমদ ও মাওলানা সেলিম আহমদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন। ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়। সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমসি ইনস্টিটিউটের কার্যক্রম এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম