ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২৬,  5:06 PM

news image

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। সেখানে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে ভারত। শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল। চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বাংলাদেশ ও ভারতের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালে প্রথম এই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম