ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ফাইজারের প্যাক্সলোভিড ওষুধের অনুমোদন দিলো চীন

#

স্বাস্থ্য ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  12:33 PM

news image

ফাইজারের কোভিড-১৯ ওষুধ প্যাক্সলোভিড ‘শর্তসাপেক্ষে’ ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হালকা থেকে মাঝারি ও গুরুতর অসুস্থতার উচ্চঝুঁকি রয়েছে এমন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের চিকিৎসায় প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই ওষুধ নিয়ে আরও গবেষণা পরিচালনা দরকার।

এর প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া প্রয়োজন। ফাইজারের প্যাক্সলোভিড মুখে খাওয়ার ওষুধ। করোনার চিকিৎসায় এই প্রথম তা ছাড়ল তারা। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে প্যাক্সলোভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। সাধারণত, ওমিক্রনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস সারাবিশ্বের ছড়িয়ে পড়ে। পরে করোনার চিকিৎসায় নানা পন্থা অবলম্বন করেছে দেশটি। তবে এখন পর্যন্ত কোনও বিদেশি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম