ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ফাইজারের করোনা ওষুধ ৮৯ শতাংশ কার্যকরী

#

স্বাস্থ্য ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১,  5:00 PM

news image

চিকিৎসায় ফাইজারের তৈরি পিল মৃত্যুঝুঁকি কমায় বলে প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাওয়া বয়স্কদের মৃত্যু হ্রাসে এ ওষুধ খুবই কার্যকর। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া এড়াতেও এটি বেশ কাজ করছে। তাদের গবেষণায় পিলটি ৮৯ শতাংশ কার্যকরী বলে প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার বলছে, তাদের তৈরি কোভিড-১৯ এন্টিভাইরাল পিল রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। মুখে গ্রহণের প্যাক্সলোভিড নামের এ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে। কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্টা বলেছেন, “ওষুধটি রোগীর জীবন বাঁচানো, কোভিডে গুরুতর অসুস্থতা কমানো এবং ১০ জনের মধ্যে ৯ জনেরই হাসপাতালে ভর্তি ঠেকিয়ে দিতে কার্যকর।” প্রাথমিক ট্রায়ালে অনেক বেশি ইতিবাচক ফল আসায় আগেভাগেই ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফাইজার। উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত এটিই কোভিডের একমাত্র অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম