ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

ফরিদপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২৪,  9:59 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের দিকে যাচ্ছিল। লেগুনাটি ভাঙ্গা পৌরসভার খারাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ছাড়া সাতজন আহত হন। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মেহেদী মাতুব্বর (২৫), আলগী ইউনিয়নের নওয়াকান্দা গ্রামের হাফিজুল ইসলাম (৪০) ও ফরিদপুরের মধাখালী উপজেলার সিরাজুল ইসলাম (৩৫)। এ ছাড়া আহত সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং সাতজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম